51:52এভাবে যখনই তাদের আগের লোকেদের মধ্যে কোন রসূল এসেছে, তখনই তারা বলেছে- ‘সে যাদুকর না হয় উন্মাদ।’
51:53তারা কি বংশ পরম্পরায় এরই অসিয়ত (অর্থাৎ অন্তিম সবক) দিয়ে আসছে, বরং তারা সীমালঙ্ঘনকারী জাতি।
51:54কাজেই তুমি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে লও, তার জন্য তুমি তিরস্কৃত হবে না।
51:55আর তুমি উপদেশ দিতে থাক, কেননা উপদেশ মু’মিনদের উপকার করবে।
51:56আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে।
51:57আমি তাদের থেকে রিযক চাই না, আর আমি এও চাই না যে, তারা আমাকে খাওয়াবে।
51:58আল্লাহই তো রিযকদাতা, মহা শক্তিধর, প্রবল পরাক্রান্ত।
51:59কাজেই যারা যুলম করেছে তাদের প্রাপ্য তাই যে প্রাপ্য পূর্বে ছিল তাদের মত লোকেদের; কাজেই (নিজেদের প্রাপ্য পাওয়ার জন্য) তারা যেন তাড়াহুড়া না করে।
51:60কাফিরদের জন্য ধ্বংস (নেমে আসবে) তাদের সেদিনের যেদিনের ভয় তাদেরকে দেখানো হয়েছে।
52:1শপথ তূর (পর্বত) এর,
52:2শপথ কিতাবের যা লিখিত
52:3খোলা পৃষ্ঠায়,
52:4শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের,
52:5শপথ সুউচ্চ ছাদের,
52:6শপথ তরঙ্গায়িত সমুদ্রের,
52:7তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে।
52:8তার প্রতিরোধকারী কেউ নেই।
52:9যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে,
52:10আর পর্বত হবে দ্রুত চলমান,
52:11ধ্বংস সেদিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
52:12যারা নিরর্থক কথার খেলায় মগ্ন আছে।
52:13যেদিন তাদেরকে জাহান্নামের আগুনের দিকে তাড়িয়ে নেয়া হবে ধাক্কাতে ধাক্কাতে,
52:14(বলা হবে) এটা হল জাহান্নামের সেই আগুন তোমরা যাকে মিথ্যে জানতে।