54:50আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।
54:51আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
54:52তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,
54:53ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।
54:54মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,
54:55প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।
55:1পরম দয়ালু (আল্লাহ),
55:2তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
55:3তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
55:4তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
55:5সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
55:6তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
55:7তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
55:8যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
55:9সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
55:10আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
55:11এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
55:12আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
55:13অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
55:14তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
55:15আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
55:16অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
55:17তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
55:18অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?