55:70তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
55:71অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
55:72(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
55:73অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
55:74পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
55:75অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
55:76তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
55:77অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
55:78মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।
56:1যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
56:2তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
56:3(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
56:4যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
56:5আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
56:6তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
56:7আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
56:8তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
56:9আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
56:10আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
56:11তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
56:12(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
56:13পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
56:14আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
56:15(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
56:16তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।