56:77অবশ্যই তা সম্মানিত কুরআন,
56:78(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,
56:79পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,
56:80জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,
56:81তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?
56:82আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।
56:83তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?
56:84আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,
56:85আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।
56:86তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও
56:87তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?
56:88অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়
56:89তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।
56:90আর যদি সে ডান দিকের একজন হয়
56:91তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।
56:92আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,
56:93তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।
56:94আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,
56:95এটা সুনিশ্চিত সত্য।
56:96কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।
57:1আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে, তিনি প্রবল পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান।
57:2আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, তিনিই জীবন দেন, আর তিনিই মৃত্যু দেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
57:3তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত আবার গুপ্ত, তিনি সকল বিষয় পূর্ণরূপে জ্ঞাত।