74:48তখন সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না।
74:49তাদের হয়েছে কী যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে?
74:50তারা যেন ভয়ে সন্ত্রস্ত গাধা,
74:51সিংহের সামনে থেকে পালাচ্ছে।
74:52বস্তুতঃ তাদের প্রত্যেকেই চায়, তাকে (আল্লাহর পক্ষ থেকে) খোলা চিঠি দেয়া হোক (এই মর্মে যে, তোমরা এই নবীকে মেনে নাও)।
74:53না, তা কক্ষনো হতে পারে না, বরং (কথা এই যে) তারা আখিরাতকে ভয় করে না।
74:54না, তা হতে পারে না, এটা (অর্থাৎ কুরআন সকলের জন্য) উপদেশবাণী।
74:55এক্ষনে যার ইচ্ছে তাত্থেকে শিক্ষা গ্রহণ করুক।
74:56আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।
75:1আমি কসম করছি ক্বিয়ামতের দিনের,
75:2আমি আরো কসম করছি সেই মনের যে (অন্যায় কাজ ক’রে বসলে) নিজেকে ধিক্কার দেয় (যে তোমাদেরকে অবশ্যই আবার জীবিত করে উঠানো হবে)।
75:3মানুষ কি মনে করে যে, আমি তার হাড়গুলোকে একত্রিত করতে পারব না।
75:4কেন নয়, আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম
75:5কিন্তু মানুষ তার আগামী দিনগুলোতেও পাপাচার করতে চায়।
75:6সে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’
75:7যখন চোখ ধাঁধিয়ে যাবে,
75:8চাঁদ হয়ে যাবে আলোকহীন
75:9সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,
75:10সেদিন মানুষ বলবে- ‘আজ পালানোর জায়গা কোথায়?’
75:11মোটেই না, আশ্রয়ের কোন জায়গা নেই।
75:12সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।
75:13সেদিন মানুষকে জানিয়ে দেয়া হবে সে কী (‘আমাল) আগে পাঠিয়েছে আর কী পেছনে ছেড়ে এসেছে।
75:14আসলে মানুষ নিজেই নিজের সম্পর্কে চাক্ষুসভাবে অবগত।
75:15যদিও সে নানান অজুহাত পেশ করে।
75:16(এ সূরাহ অবতীর্ণ হওয়ার সময় আল্লাহর রসূল তা মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়লে আল্লাহ অভয় দিয়ে বললেন) তুমি তাড়াতাড়ি ওয়াহী আয়ত্ত করার জন্য তোমার জিভ নাড়াবে না।
75:17এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই।
75:18কাজেই আমি যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর।
75:19অতঃপর তা (ওয়াহীয়ে খফী বা প্রচ্ছন্ন ওয়াহীর মাধ্যমে) বিশদভাবে ব্যাখ্যা করা আমারই দায়িত্ব।