76:26আর রাতের কিছু অংশে তাঁর জন্য সেজদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ধরে তাঁর মহিমা বর্ণনা কর।
76:27এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে।
76:28আমিই তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের গঠন মজবুত করেছি। আমি যখন চাইব তখন তাদের স্থলে তাদের মত অন্য লোক আনব।
76:29এটা এক উপদেশ, কাজেই যার ইচ্ছে সে (এ উপদেশ মান্য ক’রে) তার প্রতিপালকের পথ ধরুক।
76:30তোমরা ইচ্ছে কর না আল্লাহর ইচ্ছে ব্যতীত। (অর্থাৎ আল্লাহ কোন কিছু কার্যকর করতে চাইলে তোমাদের মাঝে ইচ্ছে ও শক্তি সঞ্চার করতঃ তোমাদের মাধ্যমে তা কার্যকর করেন)। আল্লাহ সর্বজ্ঞাতা মহাবিজ্ঞানী।
76:31তিনি যাকে ইচ্ছে তাঁর রাহমাতে দাখিল করেন। আর যালিমরা- তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন বড়ই পীড়াদায়ক শাস্তি।
77:1পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,
77:2অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,
77:3শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,
77:4আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,
77:5অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,
77:6(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।
77:7তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।
77:8যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,
77:9যখন আকাশ বিদীর্ণ হবে,
77:10যখন পবর্তমালা ধুনিত হবে।
77:11যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।
77:12(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?
77:13চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।
77:14সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?
77:15সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
77:16আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?
77:17অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।
77:18অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।
77:19সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।