84:25কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।
85:1শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের
85:2আর সেদিনের যার ও‘য়াদা করা হয়েছে,
85:3আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ
85:4ধ্বংস হয়েছে গর্ত ওয়ালারা
85:5(যে গর্তে) দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,
85:6যখন তারা গর্তের কিনারায় বসে ছিল
85:7আর তারা মু’মিনদের সাথে যা করছিল তা দেখছিল
85:8তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে, তারা মহাপরাক্রান্ত প্রসংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল।
85:9আসমান ও যমীনের রাজ্বত্ব যাঁর, আর সেই আল্লাহ সব কিছুর প্রত্যক্ষদর্শী।
85:10যারা মু’মিন পুরুষ ও নারীদের প্রতি যুলম পীড়ন চালায় অতঃপর তাওবাহ করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা।
85:11যারা ঈমান আনে আর সৎকাজ করে তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশ দিয়ে বয়ে চলেছে নির্ঝরিণী, এটা বিরাট সাফল্য।
85:12তোমার প্রতিপালকের পাকড়াও অবশ্যই বড় কঠিন।
85:13তিনিই প্রথমবার সৃষ্টি করেন অতঃপর সৃষ্টির আবর্তন ঘটান।
85:14তিনি ক্ষমাশীল, প্রেমময়,
85:15‘আরশের অধিপতি, মহা সম্মানিত।
85:16যা করতে চান তাই করেন।
85:17তোমার কাছে কি সৈন্য বাহিনীর খবর পৌছেছে?
85:18ফেরাউন ও সামূদের? (আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে তাদের লোক-লস্কর কোন কাজে আসেনি)।
85:19তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলেছে।
85:20আর আল্লাহ আড়াল থেকে ওদেরকে ঘিরে রেখেছেন।
85:21(কাফিররা অমান্য করলেও এ কুরআনের কোনই ক্ষতি হবে না) বস্তুতঃ এটা সম্মানিত কুরআন,
85:22সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ।