87:11আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
87:12যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
87:13অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
87:14সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
87:15আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
87:16কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
87:17অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
87:18আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
87:19ইবরাহীম ও মূসার কিতাবে।
88:1(সব কিছুকে) আচ্ছন্নকারী কিয়ামাতের খবর তোমার কাছে পৌঁছেছে কি?
88:2কতক মুখ সেদিন নীচু হবে
88:3হবে কর্মক্লান্ত, শ্রান্ত।
88:4তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
88:5টগবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে।
88:6কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোন খাদ্য থাকবে না।
88:7যা পুষ্টিসাধন করবে না, আর ক্ষুধাও মিটাবে না।
88:8কতক মুখ সেদিন হবে আনন্দে উজ্জ্বল।
88:9নিজেদের চেষ্টা-সাধনার জন্য সন্তুষ্ট।
88:10উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে,
88:11সেখানে শুনবে না কোন অনর্থক কথাবার্তা,
88:12সেখানে থাকবে প্রবহমান ঝর্ণা,
88:13সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন,
88:14পানপাত্র থাকবে প্রস্তুত।
88:15সারি সারি বালিশ,
88:16আর থাকবে মখমল- বিছানো।
88:17(ক্বিয়ামত হবে একথা যারা অমান্য করে) তারা কি উটের প্রতি লক্ষ্য করে না, (সৃষ্টি কুশলতায় ভরপুর ক’রে) কী ভাবে তা সৃষ্টি করা হয়েছে?
88:18এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে?
88:19এবং পর্বতমালার দিকে, কী রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে?
88:20আর যমীনের দিকে, কীভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে?
88:21কাজেই তুমি তাদেরকে উপদেশ দাও, তুমি একজন উপদেশদাতা মাত্র।
88:22তুমি তাদের ওপর জবরদস্তিকারী নও।