100:6বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।
100:7আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।
100:8আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।
100:9সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,
100:10আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,
100:11নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।
101:1মহা বিপদ
101:2কী সেই মহা বিপদ?
101:3মহা বিপদ সম্পর্কে তুমি কী জান?
101:4সে দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মত
101:5আর পর্বতগুলো হবে ধুনা রঙ্গিন পশমের মত।
101:6অতঃপর যার (সৎ কর্মের) পাল্লা ভারি হবে।
101:7সে সুখী জীবন যাপন করবে।
101:8আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে,
101:9(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান।
101:10তুমি কি জান তা কী?
101:11জ্বলন্ত আগুন।
102:1অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
102:2এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
102:3(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
102:4আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
102:5কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
102:6তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
102:7আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
102:8তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।