106:1কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,
106:2(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)
106:3তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,
106:4যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।
107:1তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?
107:2সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,
107:3এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না
107:4অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর
107:5যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,
107:6যারা লোক দেখানোর জন্য তা করে,
107:7এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।
108:1আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।
108:2কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,
108:3(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।