109:1বল, ‘হে কাফিররা!’
109:2তোমরা যার ‘ইবাদাত কর, আমি তার ‘ইবাদাত করি না,
109:3আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
109:4আর আমি তার ‘ইবাদাতকারী নই তোমরা যার ‘ইবাদাত করে থাক,
109:5আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও,
109:6তোমাদের পথ ও পন্থা তোমাদের জন্য (সে পথে চলার পরিণতি তোমাদেরকেই ভোগ করতে হবে) আর আমার জন্য আমার পথ (যে সত্য পথে চলার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এ পথ ছেড়ে আমি অন্য কোন পথ গ্রহণ করতে মোটেই প্রস্তুত নই)।
110:1যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়,
110:2আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে,
110:3তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী।
111:1আবূ লাহাবের হাত দু‘টো ধ্বংস হোক, ধ্বংস হোক সে নিজে,
111:2তার ধন-সম্পদ আর সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
111:3অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
111:4আর তার স্ত্রীও- যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
111:5আর (দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে।