লোড হচ্ছে...
112:1বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,
112:2আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী,
112:3তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।
112:4তাঁর সমকক্ষ কেউ নয়।
113:1বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,
113:2তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,
113:3আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।
113:4এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,
113:5এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।
114:1বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,
114:2মানুষের অধিপতির,
114:3মানুষের প্রকৃত ইলাহর,
114:4যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,
114:5যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
114:6(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।