Fîl
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَـٰبِ ٱلْفِيلِ﴿١﴾
তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
—أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ﴿٢﴾
তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
—وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ﴿٣﴾
তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
—تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ﴿٤﴾
যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
—فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ﴿٥﴾
অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।
—