103:1কালের শপথ
103:2মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে (ডুবে) আছে,
103:3কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়।
104:1দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনাসামনি) মানুষের নিন্দা করে আর (অসাক্ষাতে) দুর্নাম করে,
104:2যে ধন-সম্পদ জমা করে আর বার বার গণনা করে,
104:3সে মনে করে যে, তার ধন-সম্পদ চিরকাল তার সাথে থাকবে,
104:4কক্ষনো না, তাকে অবশ্যই চূর্ণ-বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে,
104:5তুমি কি জান চূর্ণ-বিচূর্ণকারী কী?
104:6তা আল্লাহর প্রজ্জ্বলিত আগুন,
104:7যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।
104:8তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে,
104:9(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে।
105:1তুমি কি দেখনি (কা‘বা ঘর ধ্বংসের জন্য আগত) হাতীওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কীরূপ ব্যবহার করেছিলেন?
105:2তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?
105:3তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি।
105:4যারা তাদের উপর পাথরের কাঁকর নিক্ষেপ করেছিল।
105:5অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত তৃণ-ভুষির মত।