78:31(অন্য দিকে) মুত্তাকীদের জন্য আছে সাফল্য।
78:32বাগান, আঙ্গুর,
78:33আর সমবয়স্কা নব্য যুবতী
78:34এবং পরিপূর্ণ পানপাত্র।
78:35সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা,
78:36এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রতিফল, যথোচিত দান।
78:37যিনি আকাশ, পৃথিবী আর এগুলোর মাঝে যা কিছু আছে সব কিছুর প্রতিপালক, তিনি অতি দয়াময়, তাঁর সম্মুখে কথা বলার সাহস কারো হবে না।
78:38সেদিন রূহ (জিবরাঈল) আর ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, কেউ কোন কথা বলতে পারবে না, সে ব্যতীত যাকে পরম করুণাময় অনুমতি দিবেন, আর সে যথার্থ কথাই বলবে।
78:39এ দিনটি সত্য, সুনিশ্চিত, অতএব যার ইচ্ছে সে তার প্রতিপালকের দিকে আশ্রয় গ্রহণ করুক।
78:40আমি তোমাদেরকে নিকটবর্তী শাস্তি সম্পর্কে সতর্ক করছি, যেদিন মানুষ দেখতে পাবে তার হাতগুলো আগেই কী (‘আমাল) পাঠিয়েছে আর কাফির বলবে- ‘হায়! আমি যদি মাটি হতাম (তাহলে আমাকে আজকের এ ‘আযাবের সম্মুখীন হতে হত না)।
79:1শপথ সেই ফেরেশতাদের যারা (পাপীদের আত্মা) নির্মমভাবে টেনে বের করে,
79:2আর যারা (নেককারদের আত্মা) খুবই সহজভাবে বের করে,
79:3শপথ সেই ফেরেশতাদের যারা দ্রুতগতিতে সাঁতার কাটে,
79:4আর (আল্লাহর নির্দেশ পালনের জন্য) ক্ষিপ্র গতিতে এগিয়ে যায়,
79:5অতঃপর সব কাজের ব্যবস্থা করে।
79:6সেদিন ভূকম্পন প্রকম্পিত করবে,
79:7তারপর আসবে আরেকটি ভূকম্পন।
79:8কত হৃদয় সে দিন ভয়ে ভীত হয়ে পড়বে,
79:9তাদের দৃষ্টি নত হবে,
79:10তারা বলে, ‘আমাদেরকে কি আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে?
79:11আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’
79:12তারা বলে, ‘অবস্থা যদি তাই হয় তাহলে এই ফিরিয়ে আনাটাতো সর্বনাশের ব্যাপার হবে।’
79:13ওটা তো কেবল একটা বিকট আওয়াজ,
79:14সহসাই তারা খোলা ময়দানে আবির্ভূত হবে।
79:15মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
79:16যখন তার প্রতিপালক তাকে পবিত্র তুয়া প্রান্তরে ডাক দিয়ে বলেছিলেন