83:34আজ (জান্নাত হতে) মু’মিনরা কাফিরদের (পরিণতির) উপর হাসছে,
83:35উচ্চ আসনে বসে তাদের অবস্থা দেখছে।
83:36কাফিররা যা করত তার ‘সওয়াব’ পেল তো?
84:1যখন আসমান ফেটে যাবে,
84:2এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
84:3এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
84:4আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
84:5এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
84:6হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
84:7অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
84:8তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
84:9সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
84:10আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
84:11সে মৃত্যুকে ডাকবে,
84:12এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
84:13সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
84:14সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
84:15অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
84:16আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
84:17আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
84:18আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
84:19অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
84:20অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
84:21আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
84:22(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
84:23আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
84:24কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।