88:23তবে কেউ কুফুরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে
88:24আল্লাহ তাকে মহাশাস্তিতে শাস্তি দেবেন।
88:25তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে।
88:26অতঃপর তাদের হিসাব নেয়া তো আমারই কাজ।
89:1ঊষার শপথ,
89:2(জিলহাজ্জ মাসের প্রথম) দশ রাতের শপথ,
89:3জোড় ও বেজোড়ের শপথ,
89:4আর রাতের শপথ যখন তা গত হতে থাকে,
89:5অবশ্যই এতে জ্ঞানী ব্যক্তির জন্য শপথ আছে।
89:6তুমি কি দেখনি তোমার প্রতিপালক ‘আদ জাতির সঙ্গে কী ব্যবহার করেছিলেন?
89:7উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি?
89:8যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।
89:9এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?
89:10এবং (সেনা ছাউনী স্থাপনের কাজে ব্যবহৃত) কীলক-এর অধিপতি ফেরাউনের প্রতি?
89:11যারা দেশে সীমালঙ্ঘনমূলক আচরণ করেছিল,
89:12আর সেখানে বহু বিপর্যয় সৃষ্টি করেছিল।
89:13অতঃপর তোমার প্রতিপালক তাদের উপর শাস্তির চাবুক হানলেন
89:14তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন (যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়)।
89:15মানুষ এমন যে, তার প্রতিপালক যখন তাকে পরীক্ষা করেন সম্মান ও অনুগ্রহ দান ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন।’
89:16আর যখন তিনি তাকে পরীক্ষা করেন তার রিযক সঙ্কুচিত ক’রে, তখন সে বলে, ‘আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন।’
89:17না (রিযক) কক্ষনো (মান-সম্মানের মানদন্ড) নয়, বরং তোমরা ইয়াতীমের প্রতি সম্মানজনক আচরণ কর না,
89:18আর তোমরা ইয়াতীম মিসকিনকে খাদ্য দেয়ার জন্য পরস্পরকে উৎসাহিত কর না,
89:19আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ খেয়ে ফেল।
89:20আর তোমরা ধনসম্পদকে অতিরিক্ত ভালবাস।
89:21এটা মোটেই ঠিক নয়, যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে বালি বানিয়ে দেয়া হবে,
89:22আর যখন তোমার প্রতিপালক আসবেন আর ফেরেশতারা আসবে সারিবদ্ধ হয়ে,