90:19আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।
90:20তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।
91:1শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের,
91:2শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে,
91:3শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,
91:4শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়,
91:5শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর,
91:6শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর,
91:7শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন,
91:8অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।
91:9সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।
91:10সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে।
91:11সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল।
91:12যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল।
91:13তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না।
91:14কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন।
91:15আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না।
92:1শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
92:2শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
92:3আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
92:4তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
92:5অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
92:6এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
92:7আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
92:8আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
92:9আর যা উত্তম তা অমান্য করে,